একবিংশ নাগর ও নাগরিক আমি ।
গাছের পাতারা ঝরে গেলে প্রকৃতির মৌন গণভোটে
ভোটের মাহুল এলে মনোগামী –
আমার প্রার্থীতা জানি এখনো ক্লাসিক হয়ে ওঠে ।
কোনো প্রৌঢ় নই – প্রৌঢ় নয়তো আমার এই পৌরসভা।
দিকে দিকে সবুজের বুলেটিনে যথার্থ আমার ছবি।
এই বক্তব্য-ব্যালটে যদি তোমার সম্মতিশোভা
পাই – তুমি আমি যদি নিরঙ্কুশ প্রেমিক প্রেমিকা হই :
এটা কোনো ফ্যাসিবাদ নয় – প্রিয়তমা! তা-ই ভাবি ।
