হাত বাড়িয়ে

টেলিস্কোপিক রাইফেলের নিখুঁত তাক তোমার দুটো চোখ— লক্ষ্য আমি।
পেশাদারী খুনি তুমি, হৃদয়ের নির্ভুল আঘাত হেনেছো,
অদৃশ্য যাদুর হাত তোমার প্রেমই তোমার প্রতিভা সুপ্রিয়া তুমি যে ক্ষত আমার হৃদয়ে করেছ সেই ক্ষতকে সেলাই করতে পারবে..?
গোপীনাথ তোমার এখন দুর্বল লাগার কথা, আমার কাঁধে ভর দেবে—! এই নাও হাত বাড়িয়ে দিলাম….

রামপুরহাট,বীরভূম, ভারত
১৭/১১/২০২৫