স্বাধীনতা অন্তর্বর্তী নয়

মায়ের মুখের মতো স্বস্তি স্বাধীনতা 
স্বাধীনতা সমুদ্রের ঢেউ রক্তপঙ্গা একাত্তর ফিলিস্তিন
হাওয়া-পাওয়া পালের নায়ের তরতর গতি
স্বাধীনতা মনের গহীনে ওকে মনে করা খুব
পুকুরে মাছরাঙার ইচ্ছে মতো টুপ করে ডুব 
খেলার মাঠের বৃষ্টি কিংবা ঠাঠা রৌদ্র স্বাধীনতা
গাজায় নারী শিশুর ক্ষুধা কষ্ট মৃত্যু….
রাজপথে পুলিশের বেদম প্রহারে
প্রাথমিক শিক্ষক শহিদ-এ কেমন স্বাধীনতা?
এ আবার কেমন ছিরি স্বাধীনতার 
মুক্তিযোদ্ধা সচিবের জুতার মালার পুরস্কার
শাসকের ইতিহাস জনতার মগজে ধরে না-
কী করে স্বাধীনতার দ্বিতীয় জনম?
কে না জানে বিধাতার মতো
জন্ম মৃত্যু স্বাধীনতাধন একমেবা দ্বিতীয়ম;
সাত মার্চ-স্বাধীনতা যার পেরেশানি
বাংলা ছেড়ে যাক পিন্ডি-হোক পাকিস্তানী।
স্বাধীনতা জাতমুক্তি-অন্তর্বর্তী নয়
সুন্দরিয় শুদ্ধাচার সত্য শুভময়;

 ১০ নভেম্বর ২০২৫ খ্রি: