শান্ত হও, নয়তো বধির

শান্ত হও
নয়তো বধির
পৃথিবীতে সুদিন ফিরবে না
কবিতার দেখা মিলবে না
পাতার ছটফট থামবে না
শকুনেরা ঘুরে বেড়ায় চারিপাশে
শান্ত হও
নয়তো বধির
নৈতিকতা আজ বিবর্জিত
দুনিয়ার দরদে সবাই বন্দী
সত্যের কাছে ধরণা দাও
অন্তররে জিগাও মনের বাণী
মিথ্যাকে ছুঁড়ে ফেলো
শান্ত হও
নয়তো বধির
চোখের মনিতে
তোমার প্রতিচ্ছবি
চোখে চোখ রাখা
কে তুমি সুন্দরী?
হৃদয় হরণী?
শান্ত হও
নয়তো বধির
অস্থির হয়ো না
ছলনায় ডুবো না
প্রেমের সাধ নাও
টানে ছুটে যাও
শান্ত হও
নয়তো বধির
শব্দের কান আছে
হৃদয়ের স্পন্দন
কবিতার ছন্দ
অক্ষরের মিলন
শান্ত হও
নয়তো বধির
মনে রেখো,
বৃহৎ পৃথিবীতে
শব্দের ব্যাপ্তিতে
অক্ষরের ব্যবধান যতটুকু
তোমার আমার দূরত্ব ততটুকু
সুতরাং,
শান্ত হও
নয়তো বধির