পরমের সাথে যোগাযোগ

তোমারে ধইরা নিছি তুমি পরম।
তুমি এবসুলেট।
ধইরাই নিছি তুমি কথার জবাব দিবা না।
তবু আমি আশ্বস্ত হবো। শান্তি পাব।
নির্ভার হবো। আমি পাব ভরসা।
সেই ভরসায় আমি আমার মেন্টাল
প্যারালাইজড ফেইজ পার হয়া
বাস ধরব টোলারবাগের। ফুল নিয়া
যাব তোমার বাসায়। তুমি জানবা না। আমি
ফুল নিয়া তোমার এলাকায় ঘুরাঘুরি কইরা
মোহাম্মদপুরের তুরাগে ফুল গুলা ভাসান দিবো।
তুমি, তুমি জানবা না ভাসানের কথা।আর
আমি দৌড়ে পালায়া বেড়াব তোমার থেকে, হে রাধা।
তোমারে পাওয়ার মতন সাধনা ত আমি করি নাই।
রক্ত মাংসের তোমারে না পাইয়া
তোমার মূর্তি বানায়া ঘুরি। শান্ত একটা বুদ্ধ
মূর্তির মত তুমি বইসা থাকো বুকের ভেতর।
যেন আর কিছুকাল পরেই সমগ্র ঢাকার নির্বাণ।