তোমার সন্তান আমি

তখন তোমার দৈন্য ছিল দরিদ্র ছিল না —
কারণ তোমার দাস ছিল মানুষ ছিল না
দুঃখ ছিল তোমার বুকে, দিন আসত না।
শিখাহীন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল তোমার শহর
আঁধারেই পেরিয়ে গেল কতটি বছর!
তোমার প্রেমে মগ্ন ছিলাম মিলন হতো না
তোমার পাশে বসেও তোমায় ছোঁয়া যেত না
তোমার বুকের হৃদয় জুড়ে বিক্ষত বেদনা —
তবু তোমায় ভালোবেসে তা ধরতে পারতাম না!
তবু জানতাম একদিন আসবে কবি, স্ফুলিঙ্গ ভরা ছড়ানো দুহাত —
তোমার প্রভুর সাথে জড়িয়ে দেবে আমার সংঘাত।
লোম দাঁড়িয়ে প্রতিবাদ জানাবে উত্তাল স্লোগানে
মন ছুটে যাবে স্বর্গের সন্ধানে
দেহ গিয়ে ভিড় করবে শহীদের বাগানে!
রেখোনা লিখে দিয়ে গেলাম যে প্রাণ —
লিখে রেখো আমি ছিলাম তোমার সন্তান।

৭ অক্টোবর ২০২৫