কবিতা
-
নাসের ভূট্টো-এর কবিতা
সব স্বপ্ন ছুঁতে গিয়ে উড়িয়েছি অবাধ স্বাধীনতা ক্লান্ত চোখের প্রান্তজুড়ে ভেঙেছি আজন্ম প্রথা! নিয়মিত অনিয়মে অনুবাদ করেছি অন্তর্গত পুরাণ আন্দোলিত আঁখিতে কোথাও নেই ঈশ্বর- ভগবান।
-
শীতের সকাল
ভোরের কুয়াশা নেমেছে নিঃশব্দ শহরের উপরে, শীতল বাতাস ঘুমন্ত ঘরের কোণে জাগায় স্মৃতি। পাতার শিশিরে রোদ খেলে, ঝলমল করছে নীরব পথ, পাহাড়ের ছায়া আলোর সঙ্গে ধীরে ধীরে নাচছে।
-
প্রস্ফুটিত রাষ্ট্র গোলাপ
মুক্তবাজারে নষ্ট মগজ বেচেছি, বিবেক বেচেছি চেতনা পুঁজি করে পুঁজিবাজারে বেচেছি মিছিল, মিটিং, আন্দোলন ও গণতন্ত্র চেতনার দরে বিক্রি করেছি উচ্ছিষ্ট মেধা যত্তসব সস্তা কবিতা আমিও নষ্ট সেজেছি, নষ্ট সাজার উৎসবে
-
ঋষভ ইব্রাহীম-এর কবিতা
মেয়েদের গায়ের রং নিয়ে পুরুষ সমাজের নোংরা বাছ-বিচার বিষয়ে দারুণ একটি আবেগপ্রবণ আর্টিক্যাল পত্রিকা অফিসে জমা দিয়ে, হুইস্কির আড্ডা শেষে, বিশিষ্ট নারীবাদী লেখকটি তার বউয়ের সাথে (যিনি শহরের সবচে’ রূপসী হিশেবে স্বীকৃত) ঘুমাতে গেলেন। লেটনাইট সৌন্দর্যকথা অনুষ্ঠানের উপস্থাপিকা শো-এর পাঁচ ঘন্টা আগে একটি দামী পার্লারে। মুখে অনেক কিছু মেখে বসে আছেন তার শ্যামরঙ দুধে আলতায়…

