পোস্টমর্ডানিজম ঘৃণা করি

ডামি নির্বাচনের নাটকের আড়ালে
জনগণের হাজার হাজার টাকা চুরি
পুঁজি আর স্রোতে গা ভাসানোর উল্লাসে
মানুষের হাহাকার ঢেকে যাওয়া
পোস্ট মডার্ন এই যুগে
বিচ্ছিন্নতার জয় অনিবার্য
নিঃসঙ্গতা পরম সঙ্গী
হাহাকার আর বেদনাই যেন সম্বল
একাকীত্ব সুখের আশ্রয়
সব থেকেও
না থাকার
আকাঙ্খা পরিপূর্ণ
বেঁচে থাকা মানে
লাশগুলোকে ঘুমপাড়ানি
মাসিপিসি শুনানো
দৌড়াতে হবে দৌড়াতে হবে
এ যেন চিরন্তন বাণী
লোভ-লালসা আর স্বার্থপরতাই মূলমন্ত্র
ভোগবাদীতাই জীবনের একমাত্র লক্ষ্য
অসৎদের সম্মানের আসনে আসীন আর
বেইমানরা বিশ্বাস ও ভরসার প্রতীক
অস্থিরতাই যেন আসল পুঁজি
প্রতিনিয়ত প্রতিযোগী তৈরির মহোৎসব
শত্রু শত্রু খেলা
আজ এ ওকে ল্যাং মারছে
তো কাল সে তাকে…
মানুষ হারাচ্ছে মানুষকে
চারিদিকে শুধু বিচ্ছেদের জয়ধ্বনি
বিজয়ের মাসে
শূন্যতার
বিজয় র‌্যালি
কিন্তু বন্ধুগণ,
মানুষ ভুলে যায়
প্রতিযোগিতা আসলে নিজের সাথে
তাই আপনাদের লুটপাটের সমাজ ঘৃণা করি
প্রতিযোগিতার সমাজ ঘৃণা করি
বেনিয়াদের আধিপত্য ঘৃণা করি
হিংসা ঘৃণা করি
বিদ্বেষ ঘৃণা করি
ঘৃণাকে ঘৃণা করি
বিচ্ছিন্নতা ঘৃণা করি
একাকীত্ব ঘৃণা করি
নিঃসঙ্গতা ঘৃণা করি
ক্যাপিটালিজম ঘৃণা করি
পোস্টমর্ডানিজম ঘৃণা করি
ভালোবাসাহীন এই পৃথিবী ঘৃণা করি।
কেবলমাত্র কবিতাকে ভালোবাসি-
কবিতা ভালোবাসার কথা বলে
কবিতা হৃদয়ের কথা বলে
কবিতা মানুষের কথা বলে
কবিতা প্রাণের কথা বলে
কবিতা জীবনের কথা বলে
কবিতা প্রতারণা করে না
তাই পোস্ট মর্ডান জমানায়
শুধুমাত্র কবিতাকে ভালোবাসি।
আর কাউকে না!
কবিতা প্রতারণা করে না
তাই পোস্ট মর্ডান জমানায়
শুধুমাত্র কবিতাকে ভালোবাসি।
আর কাউকে না!