মবের মুল্লুক বাংলাদেশ

মগের মুল্লুক অর্থ অরাজক দেশ
ওরকম বাগ্‌ধারা-আশঙ্কা করি হয়ত যুক্ত করে নেবে
অক্সফোর্ডের ডিকশনারি-
মবের মুল্লুক অর্থ বাংলাদেশ
জোহুকুম জাঁহাপনা ন্যায়পালগণ
ঝুলন্ত মূলা সংস্কার  নির্বাচনী ধাঁধাঁ
বেমাথার যত্তসব দাদা
ভ্রষ্টদের চারুবাক কথামালা তাত্ত্বিকের তত্ত্ব 
ভোটসীলে জনতার দেখা যাবে কালো নাকি সাদা
খুনি জিয়া-স্বৈরাচারী শেখ মুজিব
দুটো প্রতিপাদ্যই এক্সেস জাতীয় ঐক্যের বাধা;

২২ নভেম্বর, ২০২৫ খ্রি: