রূপঝরা অপরূপ

সন্ধ্যা নেমে আসে
নদীটির মোহনায়
মাধুরী জল আনে
মন মিশে অজানায়
জানালার ধারে আঁকে
হারালো সে কোন বাঁকে
মায়া তবু ছায়া হয়
এলোমেলো ভাবনা।
বিছিয়ে নকশী কাঁথা
অদেখা স্বপ্নে বোনা
রাত কাটে অপেক্ষায়
তুলে রাখা শীতল পাটি।
বালিকা শুধাও দেখি
ভালোবাসো কতখানি?
এলোমেলো রেশমিচুল,
কুসুম কোমল জবাফুল
বাতাসের সাথে খেলা
এলোমেলো বয় বেলা
মাখনের স্পর্শ,
দেবদারু বনফুল
সুগন্ধে মাখামাখি
খামে ভরা এলো চিঠি
শিউলি কী বনফুল
থিরথিরে রাঙা ঠোঁট
চৈত্রের ক্ষরা নামে
বুভুক্ষ তৃষ্ণা
কতকাল অপেক্ষা
সঞ্চিত বৃষ্টি
টুপটাপ, টুপটাপ
বাঁধনে বাঁধে কারে
মায়াময় দৃষ্টি
বেলাডুব, চুপচুপ
মিশে যায় সূর্য
উচাটন প্রতীক্ষা
মিলনে মিলে যায়
রূপঝরা অপরূপ।