-
আমিরুল বাসার-এর চারটি কবিতা
পাখি ডাকা ভোর শিউলির ঘোর সবুজের ঘাস, শিশিরের জল পায়ে পায়ে চল থাকে বারোমাস। নদী বয়ে যায় দুকূলের বায় বাঁশিতে সুর ফসলের মাঠ খেয়া বাধা ঘাট কে যায় সুদূর। সুমধুর গাঁয় কে বাঁশি বাজায় শোনে কত লোক নিঝুম দুপুর কোকিলের সুর রাত জাগা চোখ।
