-
তানভীর রাতুলের ‘কী সব বালছাল! ও অন্যান্য কবিতা’
কাব্যিক সাহস আর সৌন্দর্যের সংবেদ ‘কী সব বালছাল! ও অন্যান্য কবিতা’ শিরোনামটি প্রথমেই পাঠককে চমকিত করে দেয়, খানিকটা অস্বস্তিতেও ফেলে, আবার আকর্ষণ করে তারও অধিক। কবি এটি ইচ্ছাকৃত ভাবে করেন। এটি কোনো ভদ্র, অলঙ্কারমণ্ডিত কথা নয়, তবে এটি আমাদের দৈনন্দিন জীবন-যাপনের কথার একটি বাস্তবতা; আমরা কথায় কথায় ‘বালছাল, বালস্য বাল’ এসব ব্যবহার করি। লেখার বেলায়…
