-
তোমাদের শহরে
আগামীকাল আমি শহরে চলে যাব। স্থায়ীভাবে ওখানেই বসতি গড়তে হবে। একমাত্র বড়বোন স্বামী-সন্তান নিয়েশহরে থাকে। শহরে তাদের বাড়ী রয়েছে। বড় বোন বলেই দিয়েছে গ্রাম ছাড়তে হবে। নইলে জীবনের ভীত নাকিশক্ত হবেনা। উন্নতির যোগ দ্রুততর হবে না। আমি মাকে বলেছি-মা আমি উন্নতি চাইনা। গ্রামেই থাকব।সারাজীবন স্কুল মাষ্টারি করে কাটাব। আর্দশ জীবন-যাপন আমায় পছন্দ। তাছাড়া ছাত্র-ছাত্রীদের বলেছি-আমি…
