-
মহব্বত হোসেন-এর কবিতাগুলি
১ ঘুম, ঘুম নাকি! নাকি মৃত্যু!মৃতরা কি স্বপ্ন দেখে?স্বপ্ন— নাকি অন্য কিছু! কে! কে ওখানে?এ কার আগমন—পরিচিত ঘ্রাণ, কঙ্কণধ্বনি, মৃদু পায়ের আওয়াজ.. কে! তুমি! সত্যি নাকি!নাকি পুরোটাই ভ্রম—ঐ মৃত্যুর মত… ২ তুমি আমার প্রিয়তম কবিতাহে প্রিয়তমা,আমি তোমাকে পাঠ করতে চেয়েছি,বুঝতে চেয়েছি কবিতার নিগূঢ় রহস্য —অক্ষর থেকে শব্দে, উপমা থেকে বাক্যে,ডুব দিতে চেয়েছি প্রতিটি স্তবকে,পান করতে…
