আখি রহমান ভূইয়া

আখি রহমান ভূইয়া Avatar
  • আমার নাম অপেক্ষা

    আমার নাম অপেক্ষা আমার প্রথম জন্মে, প্রাণ হারালাম—বিশাল এক ঝড়ো হাওয়ায় দ্বিতীয়বার বুঝলাম, জন্মেছি অপেক্ষা করতে, করলাম; সেবার প্রাণ গেলো, নিষ্ঠুর এক মরণব্যাধিতে কাত্রে কাত্রে ধ্বংসের চুম্বন। পরের জন্মে ভাবলাম, এবার বাঁচবো বেশ কদিন; ওরা আমাকে গাছের সাথে বেঁধে আগুন দিলো আমি আর অশ্বত্থ— প্রাণ হারালাম ভীষন যন্ত্রনায়। এর পরের জন্মে আমি ছিলাম বিদ্রোহী সেবার…

  • তোমারে দেখছিলাম

    নদীর পারে বইসা আছিলাম,চারোদিকে আন্ধারপক্ষীরাজের ডানার শব্দ—মনে হয়, বাড়ি ফিরলো সকলে। আমার বাড়ি নদীতেই;পারে আসার সুবাদে তোমারে দেখছিলাম।আমি কিন্তু তোমারে আসলেই দেখছিলাম—ডাগর চোখে বিদ্রোহের ব্যাকুলতা, অসহায়!তুমি আমারে দেখোনাই। তুমি মনে হয় দেখছিলা উড়াল দেওয়া পাখি,শুনছিলা তাগো ডানার ভাষা।আবার অনেক দিন তোমারে দেখিনাই—অনেক বছর। আমার ঘর শুকায়া গেছে, বাড়ি হারাইয়া গেছে;আমি ঘরহারা হইয়া আশ্রয় নিলাম গাছের…